গাজোলে সরকার নির্ধারিত ভর্তি ফি নেওয়ার দাবিতে শুক্রবার দুপুরে উত্তাল হয়ে ওঠে ময়না হাই স্কুল চত্বর। বেলা দু’টো নাগাদ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা ১২ নম্বর জাতীয় সড়কের উপর বসে পড়ে অবরোধে শামিল হয়।প্রায় ৮ ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী থেকে শুরু করে দূরপাল্লার যানবাহনের যাত্রীরাও। ছাত্রছাত্রীদের অভিযোগ, সরকার যেখানে ভর্তি ফ