'পার্লামেন্টের পেছন সিটে বসে ঘুমায় সাংসদ জগদীশ! একটা টিউবওয়েল বসানোর ক্ষমতা নেই সে করবে ফাসিরঘাট সেতু' - নিশীথ প্রামাণিক। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার এ বিজেপির পরিবর্তন সভা থেকে এমনই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও এই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।