বিজেপি সাংসদ খগেন মুর্মু রবিবার বিকেল পাঁচটা নাগাদ বর্ধমানে এসে বলেন,শাসক দলের কাছে এসআইআর একটা ভূমিকম্প। এসআইআর হওয়ায় ওদের মৃত্যুঘন্টা বেজে গেছে। শাসক দলের সুখের ঘর ভেঙে যাচ্ছে। মৃত ভোটার, একাধিক জায়গার ভোটার ও অনুপ্রবেশকারীদের নিয়ে তারা এতদিন রাজ করেছে। তাই এসআইআর ওদের কাছে আতঙ্ক। অনেক জায়গায় বিএলও রা আক্রান্ত হচ্ছেন। তৃণমূল সমস্ত রকমের আক্রমণের ছক তৈরী করছেন,পরিকল্পনা করছেন।