ধৃতের নাম মধুজিৎ গুপ্ত। মেমারি থানার শালিগ্রামে তার বাড়ি। ঘটনার দিন রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গাড়ি চালকের কাছ থেকে টাকা চাওয়ার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। চালকের কাছ থেকে সে ৫০০ টাকা নেয়। সেই টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং তদন্তে সব ধরণের সহযোগিতার শের্ত ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।