তারপিন তেল খেয়ে এক যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল গাজোল এলাকায়। অসুস্থ যুবককে তড়িঘড়ি উদ্ধার করে পরিবারের লোকজন চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে ওই যুবককে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ জানা গিয়েছে,অসুস্থ যুবকের নাম জাহিদ আনসারী। তাঁর বয়স প্রায় কুড়ি বছর। তিনি গাজোল ব্লকের খড়দহিল গ্রাম