মাথায় ইট নিয়ে বাবরি মসজিদ নির্মাণের বার্তা, হরিহরপাড়া থেকে রেজিনগর পর্যন্ত প্রতীকী পদযাত্রা শুক্রবার দুপুরে হরিহরপাড়া থানা এলাকা থেকে মাথায় করে ইট নিয়ে রেজিনগরের উদ্দেশ্যে রওনা দিলেন এক ব্যক্তি। তাঁর দাবি, রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যেই এই প্রতীকী উদ্যোগ। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে নজরদারি রাখা হয়েছে বলে জানা গেছে।