শীতলকুচির মহিষমুরি এলাকায় নদী বক্ষ থেকে দিনের পর দিন অবৈধভাবে বালি চুরি করছে বালি মাফিয়ারা। এই অভিযোগে বুধবার শীতলকুচি ব্লকের খলিসামারি অঞ্চলের অন্তর্গত মহিষ মুড়ি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সংলগ্ন ধরলা নদী থেকে বালি চুরি করে এক টি পিকআপ ভ্যান পালানোর সময় শীতলকুচি থানার পুলিশ বালি ভর্তি পিকাপ ভ্যানটি আটক করে। পুলিশ জানায় বালিচুরির রুখতে লাগাতার অভিযান চলবে।