বাঘমুন্ডিতে BLA ফর্ম পূরণের কাজ জোরপূর্বক চলছে বিজেপির, উপস্থিত ব্লক কোনভেনার। ইতিমধ্যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যগুলিতে এসআইআর এর ঘোষণা করেন। যা নিয়ে বিজেপি যেমন স্বাগত জানাচ্ছে তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলি, এর বিরোধিতা করছে। সেই আবহে বাগমুন্ডিতে বিজেপির পক্ষ থেকে বিএলএ ফরম পূরণের কাজ জোর পূর্বক চলছে। এদিন মঙ্গলবার বিকেল চারটা নাগাদ উপস্থিত ছিলেন বিজেপির ব্লক কনভেনার রাকেশ মাহাতো, মন্ডল সাধারণ সম্পাদক সঞ্জয় মাহাতো সহ অন্যান্যরা।