কলকাতা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতার রাজভবন থেকে থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার ঘোষণা রাজ্যপালের
শনিবার দুপুর ৩ টে ৪৩ মিনিট নাগাদ কলকাতায় রাজভবনের এক্স মাধ্যমে লেখা হয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে, রাজ্যের রাজ্যপাল "গভর্নরের মিশন কম্প্যাশন" প্রকল্পের অধীনে থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা হিসেবে ১৫ জন রোগীকে ৪০,০০০ টাকা করে অনুদান মঞ্জুর করেছেন। এই প্রকল্পটি কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়তায় প্রদান করা হবে ।