নুরপুর কিং খান কবাডি টুর্নামেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হলো নুরপুর উচ্চ বিদ্যালয় এর ময়দানে। সারা রাত্রি ব্যাপি জমজমাট এই কবাডি টুর্নামেন্টের খেলা চলবে। এই রাজ্য সহ অন্যান্য রাজ্য থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ বিধায়ক আব্দুর রহিম বকশী ও অন্যান্য জনপ্রতিনিধিরা। এই জমজমাট কবাডি টুর্নামেন্ট কে কেন্দ্র করে মানুষের মধ্যে চরম উৎসব লক্ষ্য করা যাচ্ছে।