এক মানসিক ভারসাম্যহীন মহিলা পুকুরে পড়ে জলে ডুবে মৃত্যু। সন্দীপ্তা দাস (৫১) পিতা মৃত দিনবন্ধু দাস বাড়ি কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড় এলাকায়। কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সনদ মালাকারের পুকুরে পড়ে জলে ডুবে মৃত্যু হয়। প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা পুকুর থেকে ওই মহিলাকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দীপাল চাকমা ঐ মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।