স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল মঙ্গলকোটের ভাল্যগ্রামে। ভাল্যগ্রাম পশ্চিমপাড়া অন্নপূর্ণা সংঘের উদ্যোগে আয়োজিত এই শিবিরে রবিবার আনুমানিক দুপুর ৩টা পর্যন্ত মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। কাটোয়া হেমরাজ ব্লার্ড ব্যাঙ্কের চিকিৎসকরা এসে ওইসমস্ত রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। জানা গিয়েছে, রক্তের চাহিদার কথা মাথায় রেখেই এমন চিন্তাভাবনা উদ্যোক্তাদের।