১২ নং জাতীয় সড়কে ফুলিয়ার কালীপুরে গাড়ীর ধাক্কায় প্রাণ হারালো একটি গরু। ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়া কালিপুর বাসস্ট্যান্ড এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮ টা নাগাদ একটি গরু জাতীয় সড়ক ধরে শান্তিপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগামী গাড়ী গরুটিকে সজোরে ধাক্কা মারে, গাড়ীর ধাক্কায় গরুটি রাস্তায় লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ ছটফট করার পর তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটতেই আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি শ