বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব তুলে ধরতে কেতুগ্রামের কান্দরা কৃষক বাজারে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। কৃষি জমির উর্বরতা রক্ষা, মৃত্তিকার স্বাস্থ্য বজায় রাখা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা। কৃষকদের সঙ্গে কথোপকথনে মৃত্তিকা পরীক্ষার গুরুত্ব, সঠিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা এবং মাটিকে বাঁচাতে নানাবিধ পরামর্শ দেন কৃষি আধিকারিকরা।