তিন কয়েক আগেই নদীয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার মিটারেরও বেশি রাস্তার পান এবং সংস্কারের কাজের উদ্বোধন করেন বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতায় বাংলার শপথ এই প্রকল্পের মাধ্যমে। পলাশীপাড়া বিধানসভার সাহেবনগর পঞ্চায়েতের বড় নলদহ গ্রামে এই প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করলেন তেহট্টু দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল উপস্থিত ছিলেন স্থানীয় ও ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন ৩০০ মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয়।