অসীম ধাড়া ওরফে বিশুকে ঘটনার দিনই শক্তিগড় থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শক্তিগড় থানার রাইপুর এলাকায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় থানা এলাকায় বছর পঞ্চাশের ওই মহিলার বাড়ি। শনিবার বেলা ১২টা নাগাদ অসীম তাঁর বাড়িতে আচমকা ঢুকে পড়ে। প্রৌঢ়া তখন বাড়িতে একাই ছিলেন। বাড়িতে ঢুকে মহিলার গায়ে হাত দেয় এবং তাঁকে মারধর করে অভিযুক্ত। বাঁচতে মহিলা ছুটে ঘরে ঢুকে পড়েন। সেখানেও পৌঁছে যায় অসীম। মহিলার সে শ্লীলতাহানি করে, এমনকি ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।