শীতকালীন কুয়াশার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই বার্তায় বিশেষ করে বাইক ও স্কুটি চালকদের মাথায় হেলমেট পরার জন্য অনুরোধ জানানো হয়েছে।পাশাপাশি, চারচাকা ও দুইচাকা যানবাহনের চালকদের গাড়ির হেডলাইট ‘স্লো’ বা লো বিমে রেখে সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।