রবিবার আইহো বকশিনগর বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের পাশাপাশি আইহো এলাকার সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।