মঙ্গলকোট: সামনেই বিধানসভা নির্বাচন, মঙ্গলকোটের চানকে বিজেপির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল, উপস্থিত জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল
সামনেই বিধানসভা নির্বাচন।তার আগে সংগঠন বিস্তারে সচেষ্ট বিজেপি। মঙ্গলকোটের চানকে শনিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বিজেপির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল, বিজেপির রাজ্য কৃষাণ মোর্চার সহসভাপতি বুদ্ধদেব মন্ডল, বিজেপির কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ রানাপ্রতাপ গোস্বামী, স্থানীয় মন্ডল কমিটির সভাপতি কার্তিক বাগ সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিন জেলা সভাপতি ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।