ঘোষিত হল তৃণমূল ছাত্র পরিষদের নবনির্বাচিত সভাপতিদের নামের তালিকা। পুরো রাজ্যের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও ঘোষণা করা হলো নব নির্বাচিত জেলা সভাপতিদের নাম। এক তৃণমূল নেতা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ ঘোষের নাম পুনর্নির্বাচিত করা হয়েছে। আর এই তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মাধ্যমে শুভেচ্ছার ঝড় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের।