মালদা জেলার গাজোল রেল স্টেশনে দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলো গাজোল পরিবেশ রক্ষা সমিতি ও গাজোল বাসী। এদিন শুক্রবার রাত সাতটা নাগাদ গাজোল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে এবং গাজোলবাসীর যৌথ উদ্যোগে গাজোল রেল স্টেশন ম্যানেজারের কাছে একটি লিখিত দাবি পত্র জমা দেওয়া হয়। গাজোল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বালুরঘাট–বেঙ্গালুরু এবং বালুরঘাট–ভাটিন্ডাগামী দুটি গুরুত্বপূর্ণ ট্রেন গাজোল রেল স্টেশনে স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীদের চরম অস