আজ ২৬ শে ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬ টা নাগাদ শান্তিনিকেতন পৌষ মেলার চতুর্থ দিনে হঠাৎই একটি ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। মেলার ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় মুহূর্তের মধ্যে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে প্রথমদিকে কিছুক্ষণের জন্য দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় দমকল বাহিনী ও পুলিশ। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে