শান্তিপুর ডাকঘরে এক বেসরকারি নিউজ চ্যানেল এর অফিসে তালা মারার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনে পথে নামলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। সূত্রের খবর, গত কয়েকদিন আগে শান্তিপুরে একটি বেসরকারি নিউজ চ্যানেলের অফিসে রাতের অন্ধকারে তালা মেরে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় নিউজ চ্যানেলের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ জানানো হলেও এখনো কোনো সুরাহা মেলেনি, গ্রেফতার হয়নি কেউ। আর তারই প্রতিবাদে সরব হয়েছেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক।