শেখপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা, গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন মহিলা মুর্শিদাবাদের শেখপাড়া বাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। জানা গিয়েছে, চর দুর্গাপুর এলাকা থেকে তিন যুবক একটি মোটরসাইকেলে তেল আনতে যাওয়ার সময় শেখপাড়া বাজারে এসে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে মহিলা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যক