অবশেষে অনেকটাই সচল হল শিয়াড়বিন্দার আপ। রবিবার সকাল নাগাদ কার্যত অবরুদ্ধ হয়ে যায় যোগাযোগ। দিনভর চেষ্টা চালিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। রবিবার সন্ধ্যা নাগাদ ক্রেনের সাহায্যে টেনে দুর্ঘটনার কবলে পড়া একটি ডাম্পারকে পিছনের দিকে টেনে রাস্তা কিছুটা পরিস্কার করার পর শুরু হয় যাতায়াত বলে জানা গেছে।