ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বেশ কয়েকটি মোষের। বাঁশবেরিয়া ও ব্যান্ডেল স্টেশন এর মাঝে রেল লাইন পরীক্ষার একটি বিশেষ ট্রেন ব্যান্ডেলের দিকে আসছিল। সেই সময় লাইনের উপর দিয়ে একটি মোষের দল যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনটি এসে ধাক্কা মারে মোষগুলিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকটি মোষের এমনকি ট্রেনের নিচে আটকে পড়ে মোষ। দাঁড়িয়ে যায় ওই বিশেষ ট্রেনটি।