মঙ্গলকোটের ক্ষীরগ্রামে দেবী যোগাদ্যার পুরনো মন্দিরের সৌন্দর্যায়নের ইচ্ছাপ্রকাশ করেন এলাকার এক ব্যবসায়ী। তাকে ও মন্দির কমিটির কর্মকর্তাদের নিয়ে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বৈঠক করলেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। জানা গিয়েছে, সতীর একান্ন পীঠের একটি অন্যতম পীঠস্থান হল ক্ষীরগ্রামের দেবী যোগাদ্যা। ফলতো যোগাদ্যার পুরনো মন্দিরের চূড়া এবং মন্দির চত্বরকে পাথর দিয়ে বাঁধানোর এদিন পরিকল্পনা নেওয়া হয়।