কোচবিহার ২: বিধানসভা নির্বাচনে লক্ষ্য উত্তর বিধানসভা দখল, খাগড়াবাড়িতে বর্ধিত সভা তৃণমূলের, উপস্থিত ব্লক সভাপতি
তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নং ব্লক কমিটির উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হলো কোচবিহার 2 নং ব্লকের খাগড়াবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়। এদিনের এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সজল সরকার, ব্লক মহিলা সভানেত্রী শিখা দাস, জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন কৃষ্ণেন্দু আইচ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই বর্ধিত সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র দখলের জন্য সংগঠনকে শক্তিশালী ও সংঘটিত করার বার্তা দেওয়া হয়।