Sir এর নামে হেয়ারিং এ ডেকে সাধারণ মানুষদের হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের বিডিও অফিসের সামনে রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। সেই পথ অবরোধে সামিল হতে দেখা যায় বেশ কয়েকজন অসুস্থ মানুষকেও। যাদের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধা, এক প্রতিবন্ধী ব্যক্তি ও এদিন এই অবরোধে সামিল হয়েছিলেন। অবরোধকারীদের বক্তব্য আমাদের ফালতু সমস্ত কারণ দেখিয়ে হেয়ারিং এ ডাকা হয়েছে।