হাওড়া কদমতলা এলাকায় এদিন রাত আনুমানিক আট টা নাগাদ কালী ঠাকুর বিসর্জন দেখতে এলাকায় বহু মানুষের সমাগম। রাস্তার মোড়ে মোড়ে হাওড়া সিটি পুলিশের ব্যাটরা থানার তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতিবছরের মতো এবছর শুভযাত্রার মাধ্যমে বিসর্জন করা হয় কালীপুজো, তা দেখতে রাস্তার দু'ধারে বহু মানুষের সমাগম।