পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অন্যান্য বছরের মতো এ বছরও এলাকার কর্মহীন ছেলেমেয়েদের রোজগারের পথ খুলে দিতে পুরুলিয়া দু নম্বর ব্লকে ৬দিন ব্যাপী এম এস এম ই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল । সেই ক্যাম্প শেষ হলো আজ বিকালে । এই ক্যাম্প থেকে এলাকার প্রায় ৬০০ জন কুটির শিল্পীর হাতে তুলে দেওয়া হল সরকারি পরিচয় পত্র ।