মন্তেশ্বর ব্লকের ভাগরা গ্রামে অনুষ্ঠিত হল আরও একটি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের উদ্যোক্তা ছিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহম্মদ মুরসালিন ফারহান। এদিন শিবিরে মোট ১৩০ জন মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা করান। পাশাপাশি বহু মানুষ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। বিশেষ আকর্ষণ ছিল হার্ট পরীক্ষার জন্য ইসিজি পরিষেবা, যার মাধ্যমে বহু মানুষের হৃদযন্ত্র পরীক্ষা করা হয়।