মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতিকে মারধরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবলু দাস বৈরাগ্য। তার বাড়ি মঙ্গলকোটের মাজিখাড়ায়। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পালিগ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি পদে দীর্ঘদিন ধরে আসীন রয়েছেন রহিম শেখ ওরফে খোকন। তার অভিযোগ,তিনি বৃহস্পতিবার গাড়িতে চেপে নতুনহাট যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী পশ্চিমপাড়ায় পথ আটকায়।