মঙ্গলকোটের ধারসোনায় খেলার মাঠে এবার উন্নয়নের পাঁচালী। নৃত্যের মধ্যদিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালীর গান পরিবেশন করা হল। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দর্শকরা। বৃহস্পতিবার ধারসোনায় অনুষ্ঠিত MLA CUP-এর চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় বর্ধমান অসিত চ্যাটার্জী একাদশ ও বর্ধমান আসিত একাদশ। ২-০ গোলে জয়লাভ করে আসিত একাদশ। উভয় দলের হাতে এদিন আনুমানিক রাত ৮টা নাগাদ পুরস্কার তুলে দেন বিধায়ক।