আসন্ন টুসু পরবকে কেন্দ্র করে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির প্রস্তুতি শুরু হল। বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের তুঙ্গাধূয়ায় সংগঠনের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাথমিক পরিকল্পনা বৈঠক।এদিনের বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, টুসু উৎসবের বিভিন্ন আঙ্গিক, ও সাংস্কৃতিক প্রদর্শনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ জেলা স্তরের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা।