রাজ্য সরকারের করা উন্নয়নের বিভিন্ন তথ্য বাড়িতে বাড়িতে মহিলাদের মাধ্যমে পৌঁছানোর বিশেষ উদ্যোগ মেদিনীপুর শহর তৃণমূলের। সোমবার সন্ধ্যায় তাই মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড তৃণমূলের পক্ষ থেকে মহিলা তৃণমূলের কর্মীদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হলো। উন্নয়নের পাঁচালীর লক্ষ্য ও বিষয়বস্তু বুঝিয়ে প্রত্যেকের হাতে লিফলেট দেওয়া হল বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য।