আজ অর্থাৎ শনিবার রাত আটটা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ভোগালী দু'নম্বর অঞ্চলের বানিয়াড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হলেন।আর সেখানে এই তথ্যচিত্র এলাকার মানুষের সামনে উপস্থাপন করার আগে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী কে তীব্র ভাষায় আক্রমণ শানালেন।