বাইক করে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ একজন চোলাই কারবারিকে গ্রেপ্তার করল মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা জানিয়েছে, ধৃতের নাম চাঁদু মাজি। তার বাড়ি মঙ্গলকোটের মল্লিকপুরে। আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন মঙ্গলকোটের মল্লিকপুর, পালপাড়া, চানক ও আটঘড়া সহ একাধিক জায়গায় চোলাইয়ের ঠেকে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।