চাপড়া ব্লকের পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের ফুলকলমি প্রাথমিক বিদ্যালয় বুধবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন নব নিযুক্ত জেলাশাসক অনিশ দাশগুপ্ত, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুপ দত্ত, চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমিজ উদ্দিন সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সুমিত্রা হালদার, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল লতিফ সেখ।