আজ অথার্ৎ ২ রা মাঘ শুক্রবার বীরভূমের কলেশ্বরের শিবালয় ও আশ্রম প্রাঙ্গনে সপ্তশতী গীতাযজ্ঞ ও গীতিপাঠের আয়োজন করা হয়েছে। গীতাযজ্ঞ ও গীতাপাঠ সূচনার পূর্বে হরিনাম সংকীতন ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে মন্দির প্রঙ্গন পরিক্রমা ও গ্ৰাম পরিক্রমা সহ কলস যাত্রা সম্পন্ন করা হয়। তারপর ঘট স্থাপন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে ভগবান বাসুদেব ও বাবা কলেশ্বনাথ দেবের পূজা অর্চনা করে গীতাযজ্ঞের শুভ সূচনা হয়।