আগামীকাল বৃহস্পতিবার পবিত্র গোপ অষ্টমী। সেই উপলক্ষ্যে আজ বুধবার গোপূজন এবং গোসংবর্ধনার আয়োজন করা হয়েছিল খড়গপুরে। সেখানে গোমাতার পূজন করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ এলাকায় অবস্থিত বিশ্বহিন্দু পরিষদ পরিচালিত "গোপালি আশ্রমে" অনুষ্ঠিত হয় এই গোমাতার পূজার অনুষ্ঠান। মালা দিয়ে সাজানো হয়েছে গোমাতাদের। বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ সেখানেই পৌঁছান দিলীপ ঘোষ, গো মাতাদের আশীর্বাদ নিতে তাদের খাবার খাওয়ান দিলীপ ঘোষ।