হরিরামপুর ব্লকের ব্রজবল্লভপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উদযাপিত হলো প্রখ্যাত নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। রবিবার সকাল ১০টা নাগাদ এই কর্মসূচির সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবব্রত মজুমদার।কর্মসূচির শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপস্থিত দলীয় নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্ম, দেশ গঠনে তাঁর অবদান এবং বিজেপির আদর্শ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।