পথ দুর্ঘটনায় আহত হলো এক কিশোরী। ঘটনা পুঞ্চা থানার অন্তর্গত বাগদা অঞ্চলের বাগদার একটি ব্যাংকের সামনে।শুক্রবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা যায় ওই ব্যাংকের সামনে ওই কিশোরী রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাইক ওই কিশোরীকে ধাক্কা দেয়। পরবর্তীকালে ওই কিশোরীকে উদ্ধার করে নিকটবর্তী বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।