ইন্দপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান। বুথ স্তরে সংগঠন আরও শক্তিশালী করতে ও BLA-2 এবং SIR Enumeration ফর্ম পূরণ সংক্রান্ত প্রশিক্ষণ শিবির হয়। বৈঠকে নেতা-কর্মীরা জানান, প্রতিটি বুথে ভোটারদের পাশে থেকে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য এবং তৃণমূলের প্রতিটি সৈনিক মানুষের সহায়তায় সর্বদা প্রস্তুত।