ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ এর ১৫০ তম বর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিশেষ পদযাত্রার আয়োজন করল বিজেপি। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্রামে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় অংশ নেন শতাধিক বিজেপি কর্মী ও নেতৃত্ব। হাতে দেশের পতাকা ও মুখে দেশাত্মবোধক স্লোগান ভরে ওঠে এলাকার রাস্তাঘাট। এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি সুখেন বাগদি, মণ্ডল সভাপতি সহ বিজেপির একাধিক নেতৃত্ব।