আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচননের আগে প্রস্তুতি শুরু হয়েছে তৃণমূলের। সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে শুরু হল উন্নয়নের সংলাপ। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূলের নেতাকর্মীরা বোঝাচ্ছেন গ্রামবাসীদের তৃণমূল সরকারের বিভিন্ন কাজকর্ম বিষয়ে। রাজ্য সরকার উন্নয়নমূলক কি কি কাজকর্ম করেছে রাজ্যবাসীর জন্য তা সাধারণ মানুষের কাছে আড্ডার ছলে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল নেতৃত্বরা।