আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিগত বছরগুলিতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ময়দানে নেমেছে তৃণমূল।শুরু হয়েছে শাসক দলের উন্নয়নের পাঁচালি কর্মসূচি।বুধবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথপুর পৌরসভার অন্তর্গত 7নম্বর ওয়ার্ডে তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচি আয়োজিত হল। উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মধুমিতা দে সহ অনান্যরা।