গোপীবল্লভপুর ২: রীতি মেনে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের জাহানপুর ও মহাপাল গ্রামে হলে মহরমের শোভাযাত্রা ও প্রদর্শন করা হল লাঠি খেলা
রীতি মেনে গোপীবল্লভপুর ২ ব্লকের মুসলিম অধ্যুষিত জাহানপুর গ্রামে হল মহরমের শোভাযাত্রা। রবিবার ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন অংশ নিলেন শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় লাঠি খেলার প্রদর্শন করা হয়। শোভাযাত্রা পুরো জাহানপুর গ্রাম এর পাশাপাশি মহাপাল সহ বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে।