পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের পাঁচ নম্বর অঞ্চলের মুগবসান AB মার্কেটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় সোমবার, জানা গিয়েছে এই দিন ৭২ জন সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং ১৭জন চক্ষুর ছানি অপারেশন করিয়েছেন বলে এইদিন জানা গিয়েছে। জানা গিয়েছে স্থানীয় চিকিৎসক শেখ কোমরুদ্দিনের উদ্যোগে এবং মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।