সোমবার সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু এবং সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি সৌমেন পাত্র। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, গ্রামস্তরে সংগঠন মজবুত করা এবং দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। স্থানীয় নেতারা জানান, আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই রণকৌশল নির্ধারণ শুরু হয়েছে।